Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আজানঃ রুকু থেকে মাথা উঠানোর পর ইমাম ও মুক্তাদি কি দোয়া পড়বে?

 باب مَا يَقُولُ الإِمَامُ وَمَنْ خَلْفَهُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَالَ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏‏.‏ قَالَ ‏"‏ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ‏"‏‏.‏ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ قَالَ ‏"‏ اللَّهُ أَكْبَرُ ‏"‏

পরিচ্ছেদ: রুকু থেকে মাথা উঠানোর পর ইমাম ও মুক্তাদি কি দোয়া পড়বে?

অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) নামাজে (রুক‚ থেকে মাথা উঠানোর সময়) যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন, তার পরপরই আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ-ও বলতেন। আর আল্লাহর নবী (সা.) যখন রুক‚ করতেন এবং রুক‚ থেকে মাথা উঠাতেন তখন তাকবীর বলতেন এবং দুই সিজদার পরে যখন দাঁড়াতেন, তখন আল্লাহু আকবার বলতেন।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য قَالَ ‏"‏ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ-এর সাথে। অর্থাৎ শিরোনামের প্রথমাংশের সাথে স্পষ্টভাবেই সামঞ্জস্য প্রমাণিত। আর দ্বিতীয় অংশের বেলায় বলা হবে যে, পূর্বের কোনো বাবে অতিবাহিত হয়েছেانما جعل الامام ليؤتم به সুতরাং এর দ্বারা দ্বিতীয় অংশও প্রমাণিত হবে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ১০৮, ১০৮-১০৯, ১১০ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: রুকু থেকে উঠে দাঁড়ানোর পর কি দোয়া পড়তে হবে এ নিয়ে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা ও ইমাম মালেক (র.)-এর মতে ইমাম শুধুামাত্র سمع الله لمن حمده বলবে, আর মুক্তাদি শুধুমাত্র اللهم ربنا لك الحمد বলবে। তাদের দলীল হলো: لقوله عليه السلام اذا قال الامام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا ولك الحمد তাছাড়া পরবর্তী বাবে আবু হুরায়রা (রা.)-এর হাদীসে আসছে, সেখানে ইমাম মুক্তাদির কাজ বণ্টন করে দেওয়া আছে। অর্থাৎ ইমামের কাজ হলো سمع الله لمن حمده বলা, আর মুক্তাদির কাজ হলো اللهم ربنا ولك الحمد বলা।

ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ (র.)-এর মত হলো ইমাম উভয়টিই বলবে। ইমাম বুখারীও এ মতেরই প্রবক্তা। সুতরাং তিনি এ মাসআলায় শাফেয়ীদের সমর্থন করছেন।

ব্যাখ্যা-বিশ্লেষণ

ইমাম বুখারী এ বাবে যে হাদীস উলে­খ করেছেন তাতে কেবলমাত্র ইমামের কথা উলে­খ রয়েছে। হাদীসে মুক্তাদির কোনো আলোচনা নেই। কিন্তু ইমাম বুখারী এ হাদীসের আলোকে مَن خلفه বৃদ্ধি করে নিজের মনোভাব প্রকাশ করে দিয়েছেন। তবে একাকী নামাজ আদায়কারী ব্যক্তি উভয়টি জমা করার ব্যাপারে সকলেই একমত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.